সিলেট ও সুনামগঞ্জ সী*মান্তে ৩৯ জনকে পু*শইন
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:২৫ PM

সিলেট ও সুনামগঞ্জ সী*মান্তে ৩৯ জনকে পু*শইন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪/০৬/২০২৫ ০১:৫১:২০ PM

সিলেট ও সুনামগঞ্জ সী*মান্তে ৩৯ জনকে পু*শইন

প্রতীকী ছবি


এবার সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ৩৯ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৪ জুন) পৃথক সময়ে তাদের পুশইন করে বিএসএফ।

জানা গেছে, সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৯ জনকে আটক করেছে ৪৮ বিজিবি। মঙ্গলবার সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ভোররাতে জৈন্তাপুর সীমান্তের মিনাটিলা এলাকা দিয়ে ১৯ জন বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেন। এসময় বিজিবির আভিযানিক দল তাদেরকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের মধ্যে ছয়জন পুরুষ, ছয়জন নারী ও সাতজন শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের কুড়িগ্রাম ও পাবনা জেলার নাগরিক।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলেও জানায় বিজিবি।

এদিকে, সুনামগঞ্জের নোয়াকোট বিওপির বাগানবাড়ি নামক জায়গা থেকে ২০ জনকে আটক করেছে বিজিবি। এর মধ্যে ছয়জন পুরুষ, আটজন নারী ও ছয়জন শিশু রয়েছে।

বিজিবি জানায়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় বিএসএফের পুশইন এর কারণে সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত সুরক্ষিত রাখতে নিয়মিত আভিযানিক কার্যক্রম পরিচালনাসহ বিজিবি সদস্যদের বাড়তি তৎপরতা রয়েছে বলেও জানায় বিজিবি।

জৈন্তা বার্তা/আরআর