জৈন্তাপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:২৬ PM

জৈন্তাপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৬/২০২৫ ০৫:০০:২৮ PM

জৈন্তাপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে ঐতিহ্যবাহী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টায় কলেজ মিলনায়তনে বিদায় সংবর্ধনা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক জৈন্তা বার্তা'র সম্পাদক ফারুক আহমদ।

আলোচনার শুরুতে উক্ত কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষানুরাগী, দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা মরহুম রশিদ হেলালী'কে শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদানের পাশাপাশি লেখাপড়ায় মনোনিবেশ ও প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন ও ভালো ফলাফল অর্জনে ভুমিকা রাখতে প্রত্যেক শিক্ষক, শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। 

ইনস্ট্রাকটর মনির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সহযোগী অধ্যাপক মুজিবুর রহমান। বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রভাষক নুরুল ইসলাম, প্রভাষক অলকেশ দে মুহিত, প্রভাষক আরাফাত রস্তুম প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার