ছবি: নিজস্ব
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনা বলেছেন,গত ১৫ বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামে প্রবাসে থেকেও জামাল খাঁন সমছু বিএনপির জন্য কাজ করেছেন। দেশের বিভিন্ন দূর্যোগ মোকাবেলায় বিএনপির সাথে থেকে তিনি সহযোগিতার হাত বাড়িয়েছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার কারণে অনেকে প্রবাসী বিএনপির নেতা কর্মীরা দীর্ঘদিন দেশে আসতে পারে নি। গত ৫ আগস্টের পর থেকে স্বাধীন দেশে সবাই দেশে আসছেন।
মঙ্গলবার ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী ও বুরুঙ্গা ইউনিয়নের প্রথমপাশা গ্রামের বাসিন্দা জামাল খানঁ সমছুর বাড়িতে এক অনুষ্ঠানে এসব কথাগুলো বলেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান চেরাগ আলী,সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক, ওসমানীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, সাংগঠনিক সম্পাদক জমির আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আনা মিয়া, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, মৎস্য বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য শাহিন মিয়া, বুরুঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি জিতু মিয়া,সাধারণ সম্পাদক লাহিন হোসেন,সাংগঠনিক সম্পাদক আজাদ মিয়া, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী প্রমুখ।
জৈন্তাবার্তা / মনোয়ার




