৭ জুলাইয়ের প্রোগ্রাম প্রমাণ করবে সিলেটের মাটি বি এন পি'র ঘাটি: জি কে গৌছ
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:২৬ PM

৭ জুলাইয়ের প্রোগ্রাম প্রমাণ করবে সিলেটের মাটি বি এন পি'র ঘাটি: জি কে গৌছ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৪/০৬/২০২৫ ০৯:২৮:৩১ PM

৭ জুলাইয়ের প্রোগ্রাম প্রমাণ করবে সিলেটের মাটি বি এন পি'র ঘাটি: জি কে গৌছ

ছবি: নিজস্ব


বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ বলেছেন, ‘আগামী ৭ জুলাই বিএনপির মহাসচিবসহ স্থায়ী কমিটির ৫ জন সদস্য একসাথে সিলেটে আসছেন। মনে হয় এই প্রথম একইসাথে দলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ একাধিক নেতা সিলেটে আসছেন। এই আয়োজনের সকল ব্যবস্থাপনায় যাতে কোন ত্রæটি না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই অনুষ্ঠানটির সফলতা হবে সমগ্র সিলেটের জন্য।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের আমন্ত্রণে আগামী ৭ জুলাই সিলেটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতৃবৃন্দের আগমন উপলক্ষে মঙ্গলবার (২৪ জুন) দক্ষিণ সুরমার তেলিবাজারস্থ এম এ মালিকের বাসভবনে আয়োজিত পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিকে গৌছ আরও বলেন, ‘এই আয়োজনের মূল আয়োজক যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালেকের বসতবাড়িটি ফ্যাসিস্ট শেখ হাসিনার পেটুয়া বাহিনী পুড়িয়ে দিয়েছিল। যে মাটিকে তারা আগুন দিয়ে পুড়িয়েছিল সে মাঠিকে গৌরবান্বিত করতে তিনি এতোসংখ্যক জাতীয় নেতৃবৃন্দকে একইসাথে সিলেটে আমন্ত্রণ জানিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘গত ১৬ বছর আমরা ফ্যাসিস্ট হাসিনার মোকাবিলায় ব্যস্ত ছিলাম। এখন সময় আমাদের। সবাইকে নিয়ে দলকে এগিয়ে নিতে হবে। আগামী ৭ জুলাইয়ের প্রোগ্রামকে সফল করে আমাদেরকে প্রমাণ করতে হবে এই সিলেটের মাটি বিএনপির ঘাঁটি।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, হাদিয়া চৌধুরী মুন্নী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হেসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান। নেতৃবৃন্দ আগামী ৭ জুলাই সিলেটে আয়োজিত দোয়া মাহফিল ও জনসভা সফল করতে সর্বাত্মক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন এবংঐক্যমতের ভিত্তিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুল হক আনিস, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মসাহিদ আলী, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, জেলা বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক শাহীদুল হক সুহেল, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুল, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মুমিন, সাবেক ছাত্রনেতা মাছুম আলম, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, মহানগর শ্রমিক দলের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন, জেলা সিনিয়র যুগ্ম আহŸায়ক আব্দুর রহমান। এছাড়াও সভায় সিলেটের বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত এ দোয়া মাহফিল ও জনসভায় বিএনপির মহাসচিব ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

জৈন্তাবার্তা / মনোয়ার