রাজনৈতিক স্থিতিশীলতা এলে বিনিয়োগ বাড়বে : গভর্নর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

রাজনৈতিক স্থিতিশীলতা এলে বিনিয়োগ বাড়বে : গভর্নর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৭/২০২৫ ১২:০৩:৫০ পূর্বাহ্ন

রাজনৈতিক স্থিতিশীলতা এলে বিনিয়োগ বাড়বে : গভর্নর

ছবি : সংগৃহীত


বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা এলে বিনিয়োগ বাড়বে। বিদেশিরা এলে বন্দর ব্যবস্থাপনায় গতি বাড়বে। নির্দিষ্ট সময় বিদেশিরা বন্দর ব্যবস্থাপনা করবে। তারপর মেয়াদ শেষ হলে তারা চলে যাবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে নগরীর কাজিহাটার গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ষান্মাসিক মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে রাজশাহী অঞ্চলের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে যেখানে আড়াই বিলিয়ন ডলার খরচ হওয়ার কথা সেখানে ১৩ বিলিয়ন ডলার খরচ হয়েছে। ফলে চাইলেও অতিরিক্ত খরচের কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে লাভজনক করা সম্ভব না। একইভাবে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পেও অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী