কাঁচামরিচের আমদানি বাড়লেও কমছে না বাজারদর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

কাঁচামরিচের আমদানি বাড়লেও কমছে না বাজারদর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৫ ০৪:২৭:৫৭ অপরাহ্ন

কাঁচামরিচের আমদানি বাড়লেও কমছে না বাজারদর

ফাইল ফটো


হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচের আমদানি বাড়লেও দেশে দাম কমছে না। একদিনেই ১০ ট্রাক কাঁচামরিচ আমদানি হয়েছে।

ব্যাবসায়ীরা বলছেন, দেশের বাজারে দাম বেড়ে যাওয়ায় আমদানির পরিমাণও বাড়ছে। হিলির পাইকারি বাজারে প্রতি কেজির দাম হাঁকা হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা। অনেক আমদানিকারক বন্দরে বিক্রি না করে বেশি দামের আশায় পাঠিয়ে দিচ্ছেন ঢাকা, বগুড়াসহ দেশের বিভিন্ন প্রান্তে।

দীর্ঘ আট মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হয় গত ১০ জুলাই। প্রথম দিকে দুই-এক ট্রাক আমদানি হলেও গতকাল সোমবার একদিনেই এসেছে ১০ ট্রাক কাঁচামরিচ।

ব্যবসায়ীরা বলছেন, গত কয়েকদিনের তুলনায় কাঁচামরিচের চাহিদা অনেক বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিলি বন্দরে আসা পাইকারি ক্রেতারা বলছেন, চলতি মৌসুমে বন্যা ও খরায় মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশে উৎপাদিত কাঁচামরিচের সরবরাহ কমে যাওয়ায় দিন-দিন দামও বাড়ছে।

উল্লেখ্য, প্রতি কেজি আমদানিতে সরকারকে  শুল্ক দিতে হচ্ছে ৩৭ টাকা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী