কুলাউড়ায় ৮ লাখ টাকার গাঁজা পুড়িয়ে ধ্বংস
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

কুলাউড়ায় ৮ লাখ টাকার গাঁজা পুড়িয়ে ধ্বংস

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১০/২০২৩ ১২:১৯:০৭ অপরাহ্ন

কুলাউড়ায় ৮ লাখ টাকার গাঁজা পুড়িয়ে ধ্বংস

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়া থানাপুলিশের অভিযানে জব্দকৃত ৪০ কেজি গাঁজা প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে কুলাউড়া পৌর বালিকা উচ্চবিদ্যালয় সংলগ্ন মাঠে ৮ লাখ টাকার এসব গাঁজা ধ্বংস করা হয়।

আদালতের নির্দেশক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের উপস্থিতিতে এসব গাঁজা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া থানার এসআই আনোয়ার হোসেন ও দেবাশীষ প্রমুখ।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, ধ্বংসকৃত ৮ লাখ টাকার এসব গাঁজা গত সেপ্টেম্বর মাসে আটক করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী