ছবি:নিজস্ব
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ আসনের খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী
দেশের শীর্ষস্থানীয় আলেমেদ্বীন আলী হাসান ওসামা বলেছেন, দীর্ঘদিন থেকে পাথর কোয়ারী বন্ধ থাকায় কেমন যেন জেদের বশবর্তী হয়ে প্রকৃতির ক্ষতি করছে পাথর খেকোরা। তিনি বলেন, ভারতকে খুশি রাখার জন্য বিগত সরকার সিলেটের সকল পাথর কোয়ারী বন্ধ রেখেছিল। ২৪শের গণবিপ্লবের পরবর্তী সরকারও সেই ধারাবাহিকতা রক্ষা করে চলছে। আমরা বারবার দাবি করে আসছি পরিবেশ বান্ধব উপায়ে পাথর কোয়ারীগুলো খুলে দেয়ার জন্য। কিন্তু সরকার সেই দিকে একটুও লক্ষ্য করছে না। অথচ আমরা দেখতে পাচ্ছি পাথর ও বালুমহল খেকোরা দেদারসে অপরিকল্পিত ভাবে পাথর ও বালু উত্তোলনের কারণে সিলেটের পর্যটনশিল্প ধ্বংসের দারপ্রান্তে চলে যাচ্ছে।
ওসামা বলেন,আমাদের মনে হচ্ছে পাথর কোয়ারী বন্ধ থাকায় কেমন যেন জেদের বর্শবর্তী হয়ে প্রকৃতির ক্ষতি করছে পাথর খেকোরা।
খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে ষান্মাসিক মজলিসে শুরা পরবর্তী সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন,আগামী সংসদ নির্বাচনে আমরা বড় দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি।আমাদের প্রস্তুতিটাও সেই রকম হতে হবে। তাই সংগঠনের সকলকে আরো দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। মানুষ এখন বিকল্প খুঁজছে।পূর্বের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে বারবার তারা প্রতারিত হয়ে আসছে। এবার তারা সৎ ও যোগ্য লোকদের নির্বাচিত করতে চায়। এক্ষেত্রে তারা আলেম প্রতিনিধিদের প্রাধান্য দিচ্ছে বেশি। দীর্ঘদিন থেকে এই আসনে সংসদ নির্বাচনে আলেম প্রতিনিধি না পাওয়ায় তাদের মাঝে কষ্ট দুঃখ রয়েছে। আগামী সংসদ নির্বাচনে তাদের কষ্ট ও দুঃখের বহিঃপ্রকাশ ঘটবে। দেওয়াল ঘড়ি মার্কাই তাদের পছন্দের প্রতীক হবে।তিনি বলেন যেখানেই যাচ্ছি আলহামদুলিল্লাহ ধারনারচেয়ে অনেক বেশি সাড়া পাচ্ছি। এই অঞ্চলের মানুষ ব্যাপকভাবে ধর্মপ্রাণ, ইসলামের প্রতি ও আলেম উলামাদের প্রতি তাদের অন্তর মিশ্রিত ভালোবাসা রয়েছে।
গতকাল সোমবার দুপুর ২টায় গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে উক্ত মজলিসে শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়। গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়ার পরিচালনায় সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ও সিলেট-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরী, ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা আখলাক হুসাইন, সাধারণ সম্পাদক কে এম মনসুর আহমদ।
জৈন্তাবার্তা / সুলতানা




