ছবি:সংগৃহীত
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে বিশেষ প্রীতিভোজ ‘বখরা ঈদের খানি’র আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর শাবিপ্রবি শাখা।
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ঈদের দিন রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের নতুন ফুডকোর্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন বলেন, ‘প্রতি বছরের ধারাবাহিকতায় পড়াশোনা বা অন্য কোনো কারণে যেসব শিক্ষার্থী ঈদের ছুটিতে বাড়ি যেতে পারছেন না, তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং তাদের মনের কষ্ট কিছুটা লাঘব করার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।’
তিনি আরও বলেন, ‘এই আয়োজনে শুধু মুসলিম শিক্ষার্থীরাই নন, অন্যান্য ধর্মাবলম্বী সাধারণ শিক্ষার্থীদেরও অংশগ্রহণের জন্য উন্মুক্ত আমন্ত্রণ জানানো হয়েছে।’
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে একটি অনলাইন ফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




