এমপি তাহসিনা রুশদীর লুনার ঈদ শুভেচ্ছা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৫৫ AM

এমপি তাহসিনা রুশদীর লুনার ঈদ শুভেচ্ছা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৫/২০২৬ ১১:৪৬:১৭ PM

এমপি তাহসিনা রুশদীর লুনার ঈদ শুভেচ্ছা

ছবি:সংগৃহীত


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা দেশবাসীসহ নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। একইসঙ্গে ঈদের পরদিন শুক্রবার নিজ বাসভবনে জনসাধারণ ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচির ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার দুপুরে তাঁর একান্ত সচিব মো. ময়নুল হকের মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এমপি লুনা বলেন, ত্যাগ, আত্মসমর্পণ ও মানবিকতার মহান শিক্ষা নিয়েই পবিত্র ঈদুল আজহা আমাদের জীবনে আসে। এই উৎসবের মূল চেতনা হলো আত্মত্যাগের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সমাজে সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা।

তিনি বলেন, ঈদের আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ছড়িয়ে দিতে হবে। তাহলেই ঈদুল আজহার প্রকৃত তাৎপর্য বাস্তবায়ন সম্ভব হবে।

এ সময় তিনি বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি দেশবাসীর শান্তি, কল্যাণ ও অগ্রগতি কামনা করে সবাইকে আনন্দঘন ও নিরাপদভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান।

এদিকে, ঈদের পরদিন শুক্রবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রামধানাস্থ নিজ বাসভবনে এলাকার সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছেন এমপি লুনা। এ সময় তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং সবার সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করবেন।

ত্যাগ ও ভালোবাসার এই পবিত্র উৎসব সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও অনাবিল সুখ বয়ে আনুক-এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

শুক্রবার নিজ বাসভবনে জনসাধারণ ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়