ড. সৈয়দ রাগীব আলী ও রেজাউল করিম নাচন।
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের নবগঠিত কমিটিতে দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সভাপতি ও রেজাউল করিম নাচনকে সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় তাঁদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দৈনিক জৈন্তাবার্তা পরিবার।
দৈনিক জৈন্তাবার্তা পরিবারের পক্ষ থেকে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পত্রিকাটির প্রধান সম্পাদক কাওছার আহমদ শিপলু।
শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব দেশে খেলাধুলার প্রচার ও উন্নয়নে দীর্ঘদিন যাবত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ক্লাবটি ক্রীড়া বিষয়ক অবকাঠামো নির্মাণ, প্রশিক্ষণ ও গবেষণার মাধ্যমে খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে অসামান্য ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, আমার প্রত্যাশা, সিলেটের বিশিষ্ট শিল্পপতি দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং সিলেট মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক, সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও দৈনিক জৈন্তাবার্তা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি রেজাউল করিম নাচনের নেতৃত্বে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ক্রীড়া ক্ষেত্রে আরও ব্যাপক অবদান রাখতে সক্ষম হবে।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট সিলেট জেলা ক্রীড়া সংস্থার নিবন্ধনকৃত ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সভাপতি ও রেজাউল করিম নাচনকে সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।
জৈন্তাবার্তা / মনোয়ার




