দু‌র্গোৎসব উপল‌ক্ষে কমলগঞ্জে ২ হাজার পরিবারের মাঝে বস্ত্র বিতরণ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

দু‌র্গোৎসব উপল‌ক্ষে কমলগঞ্জে ২ হাজার পরিবারের মাঝে বস্ত্র বিতরণ

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১০/২০২৩ ০৪:১০:১২ পূর্বাহ্ন

দু‌র্গোৎসব উপল‌ক্ষে কমলগঞ্জে ২ হাজার পরিবারের মাঝে বস্ত্র বিতরণ

বৃহস্পতিবার কমলগঞ্জে ২ হাজার পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়


শারদীয় দু‌র্গোৎসব উপল‌ক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে ২ হাজার পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

 বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে ইউপি সদস্য ধনা বাউরীর পারিবারিক উদ্যোগে নিজ বাড়িতে প্রতিবছরের ন্যায় এবছরও ২ হাজার মানুষের মাঝে শাড়ী, ধুতি, শার্ট, পাঞ্জাবি, গেঞ্জি বিতরণ করা হয়।

ইউপি সদস্য ধনা বাউরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইফতেখার আহমেদ বদরুল।

মিরতিংগা চা বাগানের প্রাথমিক চিকিৎসক সঞ্জয় বাউরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,কমলগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মিরতিংগা চা বাগানের সহকারী ব্যবস্থাপক রেজাউল হায়াত ইমন, বীর মুক্তিযোদ্ধা কুল চন্দ্র তাতী, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক, আওয়ামীলীগ নেতা নুরুত্তম বর্ধনসহ চা বাগানের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ইউপি সদস্য ধনা বাউরী বলেন, ‘আমরা প্রতিবছরের ন্যায় এ বছরও ২ হাজার মানুষের মাঝে শাড়ী, ধুতি, শার্ট, পাঞ্জাবি, গেঞ্জি বিতরণ করেছি।আমাদের এ কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।পুজার আনন্দ ভাগাভাগি করতে আমাদের এ আয়োজন। পূজার উপহার পেয়ে সবার মুখে হাসি দেখেছি এতেই আমি খুশি। আমি ও আমার পরিবার সকলের আশীর্বাদ চাই।’

ডিডি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী