হ ত্যা চেষ্টা মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুল
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:২০ AM

হ ত্যা চেষ্টা মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৮/২০২৫ ০৬:৪৪:৪৯ PM

হ ত্যা চেষ্টা মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুল

ফাইল ফটো


হত্যাচেষ্টার অভিযোগে রমনা মডেল থানায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অব্যাহতি পেয়েছেন।

রোববার (৩১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এই আদেশ দেন।

এ বিষয়ে ফখরুলের পক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বলেন, ২০১৩ সালের ২ মার্চ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৮ জনের মামলাটি দায়ের করেন রমনা থানার পুলিশ। একই বছরে মির্জা ফখরুলসহ ২১ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করা হয়। পরে মির্জা ফখরুলের বিরুদ্ধে করা মামলার অভিযোগ নিয়ে উচ্চ আদালত যায়। উচ্চ আদালত মির্জা ফখরুলের অভিযোগের অংশটুকু বাতিলের আদেশ দেন। উচ্চ আদালতের নির্দেশ আমল নিয়ে মির্জা ফখরুলকে মামলার দায় থেকে অব্যাহতির আদেশ দেন। তবে অন্যান্য আসামির বিচার চলবে।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ২ মার্চ বেলা ৫টার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশ শেষে মগবাজার মোড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যরা দলবদ্ধে পুলিশের কর্তব্যকাজে বাধা প্রদান করে। এছাড়া পুলিশ ও জনসাধারণকে হত্যার উদেশ্যে ইটপাটকেল নিক্ষেপ, ককটেল ও বোমার বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি