কমলগঞ্জে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ PM

কমলগঞ্জে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/১০/২০২৩ ১২:১৩:২৫ PM

কমলগঞ্জে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী নিহত

ছবি প্রতীকী


মৌলভীবাজারের কমলগঞ্জে গাছের সাথে ধাক্কা লেগে সুশেন্দ্র দেবনাথ (৫২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) সকালে ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশ অফিসের সম্মুখে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের মৃত পরেশ দেবনাথের ছেলে।

 কমলগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানান যায়, শনিবার সকালে সুশেন্দ্ৰ দেবনাথ মোটরসাইকেলে করে বাহুবল যাচ্ছিলেন। ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের হীড় বাংলাদেশ অফিসের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ডি ডি



শীর্ষ সংবাদ:

তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ