ছবি: নিজস্ব
সিলেটের গোলাপগঞ্জে অবৈধ টিলা কাটার দায়ে ১ লক্ষ্য ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৩ সেপ্টেম্বর ) বিকালে উপজেলার ৩ নং ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি দক্ষিণপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করে গোলাপগঞ্জ থানা পুলিশের একটি টিম।
অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল অভিযান পরিচালনা করে টিলা কাটায় জড়িত মর্তুজা হাসানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ১,৫০,০০০/- টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে ইউএনও মিলটন চন্দ্র পাল বলেন, “পরিবেশ রক্ষা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
জৈন্তাবার্তা / মনোয়ার




