নুরুল হক নুর পুরোপুরি ঝুঁ কি মু ক্ত: ঢামেক পরিচালক
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ AM

নুরুল হক নুর পুরোপুরি ঝুঁ কি মু ক্ত: ঢামেক পরিচালক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৯/২০২৫ ১০:৪৪:২২ PM

নুরুল হক নুর পুরোপুরি ঝুঁ কি মু ক্ত: ঢামেক পরিচালক

ছবি : সংগৃহীত


গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত এবং তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘নুরের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে এবং তার চিকিৎসা দেশে করাই সম্ভব। তবে চিকিৎসার ফলোআপের জন্য তিনি বিদেশে যাবেন কি না, তা তার পরিবার সিদ্ধান্ত নেবে।’

নুরের সুস্থতার জন্য রাজনৈতিক নেতাকর্মীদের অযথা ভিড় না করার অনুরোধও জানান তিনি। 

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ চার নেতা-কর্মী আহত হন। এরপর থেকে নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নুরের স্ত্রী মারিয়া আক্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গণঅধিকার পরিষদের সভাপতিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

নুরের ওপর হামলার ঘনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্যের একটি তদন্ত কমিটি হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার
চুনারুঘাটে বিএনপির ৬২ নেতাকর্মীর বি'রুদ্ধে মা'মলা
সিলেটে হা'মের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ'ত্যু
সাতছড়ি বন থেকে পি'স্ত'ল, ম্যা'গা'জিন ও গু'লি উ'দ্ধার
বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী