বিয়ানীবাজারের সমাজসেবা কর্মকর্তাকে ছু*রিকাঘাত
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৫৫ PM

বিয়ানীবাজারের সমাজসেবা কর্মকর্তাকে ছু*রিকাঘাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ০২:২৬:৫৯ PM

বিয়ানীবাজারের সমাজসেবা কর্মকর্তাকে ছু*রিকাঘাত


সিলেটের বিয়ানীবাজার উপজেলার সমাজসেবা কর্মকর্তা অনুজ কুমার চক্রবর্তীকে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের কাছে সিলেট-বিয়ানীবাজার সড়কে এ ঘটনা ঘটেছে।

অনুজ কুমার চক্রবর্তী বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরের ছয় জায়গায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণের বাসা থেকে বের হয়ে অটোরিকশায় করে সিলেট নগরীতে যাওয়ার সময় হেতিমগঞ্জ বাজারের কাছে ৩/৪ জন ছিনতাইকারী তার অটোরিকশার গতিরোধ করে এবং তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। অনুজ কুমার বাধা দেওয়ার চেষ্টা করলে তারা তার শরীরের ছয়টি স্থানে ছুরি দিয়ে আঘাত করে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না বলেন, অনুজ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পথে হেতিমগঞ্জে ছিনতাইয়ের শিকার হন। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জৈন্তা বার্তা/আরআর