জকিগঞ্জে ঘরে বসেই মিলবে পৌর সেবা
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:৫৬ PM

জকিগঞ্জে ঘরে বসেই মিলবে পৌর সেবা

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৯/২০২৫ ০৮:১৪:৫১ PM

জকিগঞ্জে ঘরে বসেই মিলবে পৌর সেবা

ছবি: নিজস্ব


জকিগঞ্জ পৌরসভায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ডিজিটাল সেবার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক প্রণয় বিশ্বাস, জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস এবং যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ। এছাড়া জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

পৌর প্রশাসক প্রণয় বিশ্বাস জানান, এখন থেকে নাগরিকরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে জন্ম-মৃত্যু নিবন্ধন, সনদ ও প্রত্যয়নপত্রসহ পৌরসভার সব ধরনের সেবা নিতে পারবেন। এর ফলে জনগণের সময়, খরচ ও ভোগান্তি কমবে এবং সেবার মান আরও উন্নত হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার