কোম্পানীগঞ্জে এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভা
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:০১ PM

কোম্পানীগঞ্জে এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভা

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৯/২০২৫ ০৬:৪৯:২১ PM

কোম্পানীগঞ্জে এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা সভা

ছবি:নিজস্ব


সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে থানা সদর কার্যালয়ে শুক্রবার বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলী আকবরের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট কামাল হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল,  সহ সভাপতি হাজী আবুল বাশার, আকবর আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন খন্দকার ফরহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, ফখরুল ইসলাম মেম্বার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, উসমান খাঁনসহ উপজেলা যুবদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।  

জীবদ্দশায় সফল অর্থমন্ত্রী হিসেবে একাধারে তিনি ১২ বার সংসদে বাজেট পেশ করেছেন। ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। তার শেষ ইচ্ছানুযায়ী বাহারমর্দনে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা