বিয়ানীবাজারে যুব জমিয়তের দায়িত্বশীল সভা
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:০১ PM

বিয়ানীবাজারে যুব জমিয়তের দায়িত্বশীল সভা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৫/০৯/২০২৫ ০৯:৫৭:০২ PM

বিয়ানীবাজারে যুব জমিয়তের দায়িত্বশীল সভা

ছবি: নিজস্ব


যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলার মাসিক দায়িত্বশীল সভা আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ আসর উপজেলা জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব জমিয়তের সহসভাপতি হাফিয মাওলানা দিলওয়ার হোসাইন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা আল মাসউদ শাহীন। কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন সহপ্রচার সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ।

সভায় আগামীর কর্মপদ্ধতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা হয়। আলোচনার পর সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী ১৫ সেপ্টেম্বর বিয়ানীবাজারের এক অভিজাত রেস্টুরেন্টে কমিটির সকল দায়িত্বশীলকে নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হবে। এ সভায় দায়িত্বশীলদের উপস্থিতিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসিমী, জমিয়ত নেতা মাওলানা আব্দুস শাকুর, উপজেলা যুব জমিয়তের সহসভাপতি মাওলানা শাহ আলম, সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ খান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য মাহমুদুল হাসান, মাঈজ উদ্দিন প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার