আল আনসার ফাউন্ডেশন সিলেট'র নব কমিটির অভিষেক অনুষ্ঠান
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:১৬ PM

আল আনসার ফাউন্ডেশন সিলেট'র নব কমিটির অভিষেক অনুষ্ঠান

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ১২:০৩:১৭ AM

আল আনসার ফাউন্ডেশন সিলেট'র নব কমিটির অভিষেক অনুষ্ঠান

ছবি: নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জে আল আনসার ফাউন্ডেশন সিলেট বাংলাদেশ এর নব কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  বিকেলে গোলাপগঞ্জ জিবি টেলিভিশন হলরুমে ফাউন্ডেশনের সভাপতি ইমতিয়াজ আহমেদ মাহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন আহমদ চৌধুরী।

আল আনসার ফাউন্ডেশন এর সেক্রেটারি হাফিজ জামিল আহমদ সাদিক এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাওলানা আব্দুল জলিল, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির  সহ সভাপতি মোঃ শাহ আলম,  গোলাপগঞ্জের জনপ্রিয় জিবি টেলিভিশন এর পরিচালক মোঃ বদরুল আলম, সমাজসেবক খাইরুল ইসলাম খান, সাঈদ আহমদ জামিল, সাব্বির আহমদ, শিমুল আহমদ।

ফাউন্ডেশনের প্রচার সম্পাদক হাফিজ শিব্বির আহমদ এর পবিত্র কোরআন তেলাওয়াতে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আব্দুল গফফার নাসিম।

এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের সহ সভাপতি তোফায়েল বিন কামাল,ফাউন্ডেশনের দায়িত্বশী মাসহুদ আহমদ, হা. মুহাম্মদ আলী,কামরানুল হক্ব ইনান, মেহদি হাসান, আহমাদুল্লাহ আফনান,ছামি আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার