সিলেটের জৈন্তাপুর উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গুচ্ছগ্রাম বায়তুন নুর জামে মসজিদ থেকে র্যালিটি শুরু হয়। মসজিদের ইমাম মাওলানা আব্দুস শহিদের নেতৃত্বে র্যালিটি ৪নং বাংলাবাজার আসামপাড়া এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে স্থানীয় অন্তত দেড়শ মানুষ অংশগ্রহণ করেন। পরে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, র্যালি ও মাহফিলকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। সর্বশেষ স্থানীয়দের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
জৈন্তা বার্তা/আরআর




