টেলিযোগাযোগ ও প্রযুক্তি খাতকে সমৃদ্ধ করতে সরকার কাজ করছে: ফয়েজ আহমদ তৈয়্যব
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:১৫ PM

টেলিযোগাযোগ ও প্রযুক্তি খাতকে সমৃদ্ধ করতে সরকার কাজ করছে: ফয়েজ আহমদ তৈয়্যব

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০৯/২০২৫ ০৬:৫৩:২৬ PM

টেলিযোগাযোগ ও প্রযুক্তি খাতকে সমৃদ্ধ করতে সরকার কাজ করছে: ফয়েজ আহমদ তৈয়্যব

ছবি:নিজস্ব


সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিবমানবন্দরে বিটিসিএলের ফ্রি ওয়াইফাই ও টেলিফোন সেবা চালু করা হয়েছে। তবে বর্তমানে এ সেবা শুধুমাত্র বিদেশগামী যাত্রীদের জন্য। আগামী কয়েকদিনের মধ্যে পুরো বিমানবন্দর এলাকায় সবার জন্য ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) এ সেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

এসময় তিনি বলেন, বিদেশ থেকে আসা এবং বিদেশগামী যাত্রীদের যোগাযোগের সুবিধার্থে বিমানবন্দরে এ সেবা চালু করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই পুরো বিমানবন্দরকে ফ্রি ওয়াইফাইয়েে আওতায় আনা হবে।

এদিকে বেলা ১২টার দিকে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বর্তমান সরকার টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতকে সমৃদ্ধ করতে কাজ করছে। এছাড়া নতুন বাজেটে নতুন কোন প্রজেক্ট নেয়া হয়নি জানিয়ে তিনি বলেন, বর্তমানে যেসকল প্রজেক্ট রয়েছে সেগুলোকে বাস্তবায়ন উপযোগী করা হচ্ছে। দেশের তথ্য প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে অন্তবর্তী সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান তিনি। 

সিলেট দেশের প্রথম ডিজিটাল সিটি উল্লেখ করে সভায় বক্তারা বলেন, সিলেটের বিভিন্ন এলাকায় ফ্রি ওয়াইফাই সেবা চালু থাকলেও সেগুলো অকেজো থাকায় নগরবাসী সুবিধা নিতে পারছে না। এ ব্যাপারে তথ্য প্রযুক্তি বিভাগকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহবান জানান তারা। 

জেলা প্রশাসক সারওয়ার আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান। 

এছাড়া অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, বিএনপি, জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা এতে অংশ নেন।

জৈন্তাবার্তা / সুলতানা