সুনামগঞ্জে রান্নাঘরে তরুণীর ঝুলন্ত ম র দে হ উদ্ধার
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ AM

সুনামগঞ্জে রান্নাঘরে তরুণীর ঝুলন্ত ম র দে হ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৫ ০৫:১৩:৩২ PM

সুনামগঞ্জে রান্নাঘরে তরুণীর ঝুলন্ত ম র দে হ উদ্ধার

পতীকী ছবি


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামে গলায় ফাঁস দিয়ে এক তরুণীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ওই তরুণীর নাম জুলেখা বেগম (১৮)। তিনি আফজল হোসেনের স্ত্রী ও সিরাজ উদ্দিনের মেয়ে।

রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে পরিবারের অগোচরে নিজ বসতঘরের পেছনে রান্নাঘরে তিনি গলায় ফাঁস দেন বলে জানা গেছে। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শান্তিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইরফানুর রহমানের নেতৃত্বে এসআই নোবেল সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

পুলিশ জানায়, ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা