কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/১০/২০২৩ ১২:২৮:০৮ অপরাহ্ন

কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‍্যালি


‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন এর আয়োজনে ও নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সহযোগিতায় রোববার ২২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বণার্ঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা চৌমূহনা চত্বরে এক পথসভা সভায় মিলিত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও স্কাউটার মোসাহীদ আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান। অন্যান্যেরমধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার

আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোঃ আব্দুস সালাম। এছাড়া সভায় সাংবাদিক, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সদস্যবৃন্দ ও গাড়ি চালকরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা  জনসচেতনতামূলক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

ডি ডি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী