জগন্নাথপুরে মুশতাক আহমদের মতবিনিময়
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ AM

জগন্নাথপুরে মুশতাক আহমদের মতবিনিময়

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৯/২০২৫ ০৪:৪৫:৫৪ PM

জগন্নাথপুরে মুশতাক আহমদের মতবিনিময়


সুনামগঞ্জ-৩ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, সোয়াস লন্ডন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সভাপতি, ইসলামী চিন্তাবিদ হাফেজ শেখ মুশতাক আহমদ বলেছেন, আমরা আশা করি আগামী দিনে সাচ্চা দেশপ্রেমিক জনতাই বৈষম্যমুক্ত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আজ রাজনীতিতে প্রকৃত দেশপ্রেমের অভাব রয়েছে। রাজনীতির লক্ষ্য যদি হয় ক্ষমতা, তাহলে এই রাজনীতির দ্বারা দেশ ও জাতি উপকৃত হতে পারে না। আমরা একটি ভারসাম্যপূর্ণ ও বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্রের স্বপ্ন দেখি। সেই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

বুধবার রাত ৯টায় সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুর আগুনকোনায় নিজ বাড়িতে সুনামগঞ্জ-৩ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দপুর চৌধুরীবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা সৈয়দ আবু আলী সভাপতিত্বে এবং শেখ হরুফ মিয়া ও শেখ জাবের আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা শেখ জাকারিয়া আহমদ, সৈয়দ আকবর আলী, খলিল আহমদ চৌধুরী, শেখ শাহবির আহমদ, শেখ নেছার আহমদ, মাওলানা শামিম আহমদ, মাওলানা রশিদ আহমেদ, মাওলানা মুরছালি আহমদ, মাওলানা মারজান ফেদাউস, মাওলানা আফসার আহমদ ও মাওলানা সৈয়দ তাজুল ইসলাম।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা