জগন্নাথপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ AM

জগন্নাথপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০৯/২০২৫ ০২:১২:০৯ PM

জগন্নাথপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময়


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পূজা উদযাপন পরিষদের উদ্যাগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার পূজামণ্ডপগুলোর দায়িত্বশীল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জগন্নাথ জিউর আখড়ায় কেন্দ্রীয় মন্দিরে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবের সভাপতিত্বে ও পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিভাস দে'র পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর খোকন, সমাজসেবক ও ধর্মানুরাগী ডা. দিব্য রঞ্জন দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, কমিউনিটি নেতা লিখন দাস, অধ্যাপক বিজিত বৈদ্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য অধির সূত্রধর, নিখিল পাল, দাস সম্প্রদায় পূজামণ্ডপ কমিটির সভাপতি নিপেশ দাস, আনন্দময়ী পূজামণ্ডপের সভাপতি নির্মল দে, খাশিলা মাতৃবন্দনা পূজামণ্ডপ কমিটির সভাপতি সঞ্জয় দে সনজিতসহ বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

সভায় শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, এবার উপজেলায় ৩৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে।

এর আগে বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যাগে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা