ছাতকে ভা র তী য় ম'দসহ তিনজন আ ট ক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

ছাতকে ভা র তী য় ম'দসহ তিনজন আ ট ক

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ১২/০৯/২০২৫ ০৯:৩৭:১৯ অপরাহ্ন

ছাতকে ভা র তী য় ম'দসহ তিনজন আ ট ক

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতকে পুলিশের  অভিযানে ১২  বোতল মদসহ ৩  মাদক ব্যবসায়ী-কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর রাতে ছাতক পৌরসভার পূর্ব নোয়ারাই এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পূর্ব ঘিলাতলী গ্রামের সোহরাব আলীর পুত্র মোঃ নুর আলী ও আলকাছ আলীর পুত্র ওসমান আলী এবং নরসিংপুর ইউনিয়নের শ্যামারগাঁও গ্রামের বাবুল মিয়ার পুত্র মিলন মিয়া।

এসময় তাদের নিকট থেকে ১২ বোতল এসি ব্লাক ভারতীয় মদ যার মূল্য আনুমানিক-৭২০০/- টাকা। এছাড়াও তাদের নিকট থেকে  লক্ষাধিক টাকা মুল্যের লাল ও কালো রংয়ের (টিভিএস মেট্রো প্লাস) ১টি মোটর সাইকেল জব্দ করা হয়। ছাতক থানার এসআই মোঃ রোমেন মিয়া বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু করেন। 

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান ৩জন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের শুক্রবার আদালতের সোপর্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু