সুনামগঞ্জে সড়কে প্রা*ণ গেল ২ যুবকের
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ AM

সুনামগঞ্জে সড়কে প্রা*ণ গেল ২ যুবকের

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ০২:৩১:৪৩ PM

সুনামগঞ্জে সড়কে প্রা*ণ গেল ২ যুবকের


সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টায় সুনামগঞ্জ-সিলেট সড়কের জয়কলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- দোয়ারাবাজার উপজেলার সাউদেরগাঁও গ্রামের ওয়াহিদ আলীর ছেলে মো. জুয়েল মিয়া ও সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. শব্দর আলী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত দুই যুবক জেলা শহর থেকে মোটরসাইকেলে করে জগন্নাথপুরে যাচ্ছিলেন। পথে জয়কলস এলাকায় সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা