সুনামগঞ্জে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ AM

সুনামগঞ্জে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ০২:৫৬:২১ PM

সুনামগঞ্জে আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালিত


'ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার' - এই প্রতিপাদ্যে সুনামগঞ্জে নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস পালন করা হয়েছে। বায়ুর গুণমান উন্নত করতে এবং বায়ু দূষণ কমাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদ ৭ সেপ্টেম্বরকে নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস হিসেবে ঘোষণা করেছে। 

এ উপলক্ষে শনিবার (১৩ সেপ্টেম্বর) লতিফা কনফারেন্স হলে একশন এইডের সহযোগিতায় জেটনেট বিডি ও হাউস আলোচনা সভার আয়োজন করে। 

এতে সভাপতিত্ব করেন জৈববৈচিত্র্য ও উন্নয়ন ফোরামের সহ-সভাপতি আবুল হোসেন। হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভর সসঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সদস্য নুরুল হক আফিন্দী। 

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বায়ুকে নির্মল রাখতে হলে কার্বন নিঃসরন কমাতে হবে। এজন্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে।

বক্তারা আরও বলেন, দেশের তেল, গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো যত দ্রুত সম্ভব বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুৎ কেন্দ্রে রূপান্তর করতে হবে। জ্বালানির এ রূপান্তরই হবে দেশের টেকসই উন্নয়নের ভিত।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, প্রভাষক শাহীনা চৌধুরী রুবী, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাইদ, শিক্ষাবিদ মোদাচ্ছির আলম সুবল, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মহসিন রেজা মানিক, জাহির উদ্দিন জাহিদ, সুহেল আহমেদ, তৃষনা আক্তার রোশনা, জীববৈচিত্র্য ও উন্নয়নে তারুণ্যের সভাপতি ফারুক আহমেদ, চম্পা বেগম, সাংবাদিক কর্ন বাবু দাস প্রমুখ।


জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা