চুনারুঘাটে ভারতীয় হুইস্কিসহ গ্রেপ্তার ২
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৪ AM

চুনারুঘাটে ভারতীয় হুইস্কিসহ গ্রেপ্তার ২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/১০/২০২৩ ০৪:৩৮:৫৪ AM

চুনারুঘাটে ভারতীয় হুইস্কিসহ গ্রেপ্তার ২

চুনারুঘাট থেকে মাদকসহ দুজনকে আটক করে পুলিশ


হবিগঞ্জের চুনারুঘাটে ভারতীয় হুইস্কিসহ দুইজনকে আটক করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে (২২অক্টোবর) রবিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

গ্রেপ্তারকৃতরা হলেন- আহম্মদাবাদ ইউনিয়নের আমু চা বাগানের পুরান লাইন এলাকার মৃত বিষ্ণু তাঁতির ছেলে বিমল তাঁতি (২৩), একই এলাকার দীনেশ তাঁতির ছেলে  হৃদয় তাঁতি (২৫)।  

এ তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মো: নূর হোসেন মামুন জানান,  শনিবার দিবাগত রাতে আহম্মদাবাদ ইউনিয়নের আমু চা বাগানে অভিযান চালিয়ে ৪০ বোতল হুইস্কিসহ দুজনকে আটক করা হয়। 

চুনারুঘাট থানা সূত্র জানায়, পূজাকে সামনে রেখে চুনারুঘাট  সীমান্তে মাদক ব্যবসায়ীরা সক্রিয় হলেও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে । এক দিনের ব্যবধানে ৪৮ বোতল ভারতীয় মদও ১৫ কেজি গাঁজা সহ ৫ জনকে গ্রেপ্তার ও মামলা হয়েছে ৩টি। পাচার হয়ে আসা এসব  মাদক জেলাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। 

 খোঁজ নিয়ে জানা গেছে- চুনারুঘাট উপজেলার ১০টি স্পট বাল্লা, গুইবিল, ছিমটি বিল, মোকামঘাট, রেমা, কালেঙ্গা, সাতছড়ি, দুধ পাতিল, পাঠাবিল, সাতছড়ি ও  মাধবপুর  উপজেলার বিভিন্ন  সীমান্ত দিয়ে অবাধে আসছে মাদকদ্রব্য। 

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মো: নূর হোসেন মামুন জানান, চুনারুঘাট থানার পাশাপাশি জেলা গোয়েন্দা পুলিশ সীমান্তে মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত আছে। 

ডিডি



শীর্ষ সংবাদ:

দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার