জগন্নাথপুরে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের অভিষেক সম্পন্ন
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ AM

জগন্নাথপুরে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের অভিষেক সম্পন্ন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৯/২০২৫ ১১:৩২:৪৮ PM

জগন্নাথপুরে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের অভিষেক সম্পন্ন

ছবি: নিজস্ব


ইসলামিক ফাউন্ডেশন’র মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর শিক্ষকদের সংগঠন মউশিক শিক্ষক  কল্যাণ পরিষদ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ হলরুমে এই অভিষেক অনুষ্ঠিত হয়।

মউশিক শিক্ষক কল‌্যাণ পরিষদ জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা ফজলুল করিমের সভাপতিত্বে ও সহসভাপতি আশরাফ আলীর পরিচালনায় অভিষেক অনুষ্ঠান উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডোশন জগন্নাথপুর উপজেলা মডেল কেয়ারটেকার হাফিজ মুহিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগের সভাপতি কে এম মিনহাজ উদ্দিন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী।

বিশেষ আলোচকের বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলার মডেল কেয়ারটেকার মাওলানা মুজিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম, কোষাধক্ষ মাওলানা ইদ্রিস আহমদ জাকারিয়া, সিলেট জেলা সভাপতি হাফিজ মাওলানা নওফল আহমদ ও সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা নুর হোসেন আজিজ ।

এছাড়াও অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলার সাধারণ কেয়ারটেকার মোহাম্মদ আব্দুল হক, নবগঠিত কমিটির পক্ষ থেকে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ জগন্নাথপুর উপজেলা সাধারণ সম্পাদক আলী আসকর বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফিজ আজিজুল হক এবং নাতে রাসুল (সা.) পেশ করেন মাওলানা ইউনুস আলী।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা