সীমান্ত পেরিয়ে আসা ১২ ভারতীয় গরু ধরল বি জি বি
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ AM

সীমান্ত পেরিয়ে আসা ১২ ভারতীয় গরু ধরল বি জি বি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৯/২০২৫ ০৫:০৭:২৮ PM

সীমান্ত পেরিয়ে আসা ১২ ভারতীয় গরু ধরল বি জি বি

সংগৃহিত


সুনামগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২টি ভারতীয় গরু আটক করেছে ২৮ বিজিবি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের শাহাপুর এলাকায় আশাউড়া বিওপির সদস্যরা এসব গরু আটক করেন।

বিজিবি সূত্রে জানা যায়, চোরাকারবারিরা অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে এসব গরু এনেছিল। খবর পেয়ে বিজিবি অভিযান চালিয়ে এসব গরু আটক করে। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। আটক গরুর আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লে. ক. জাকারিয়া কাদির জানান, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী এই আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

আটক গরুগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা