জুড়ীতে নিরাপদ সড়ক দিবস পালন
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ PM

জুড়ীতে নিরাপদ সড়ক দিবস পালন

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ২২/১০/২০২৩ ০৫:৪৯:০২ AM

জুড়ীতে নিরাপদ সড়ক দিবস পালন

উপজেলা প্রশাসন ও নিসচার যৌথ আয়োজনে র‍্যালি


জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জুড়ী উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) জুড়ী উপজেলা শাখার যৌথ আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ অক্টোবর) বীর মুক্তিযোদ্ধা এম এ মুমীত আসুক চত্বরে নিসচা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে ও সিরাজুল ইসলাম জসীমের সঞ্চালনায় র‍্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে।

বিশেষ অতিথি ছিলেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন। 

বক্তব্য প্রদান করেন নিসচা সিনিয়র সহ-সভাপতি প্রভাষক লিটন রঞ্জন দত্ত, সহ-সভাপতি প্রভাষক জহিরুল ইসলাম সরকার, জুড়ী উপজেলা সিএনজি চালিত শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের সদস্য ফয়জুল ইসলাম কালা, নিসচা কার্যকরী পরিষদের সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার ফখরুল আবেদিন রুবেল, ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্ত, এমদাদুল ইসলাম, ইয়াসিন আহমদ ভূইয়া, নুরুল ইসলাম নাহিদ, জসীম উদ্দিন, আব্দুল্লাহ শহীদ জাবের, আশরাফুল ইসলাম আর্জু, আব্দুল্লাহ আল মাহী প্রমুখ।

সার্বিক সহযোগিতা করেন তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ রোভার স্কাউট ও জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের স্কাউট দল।


JA



শীর্ষ সংবাদ:

তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ