ছাতক উপজেলা জা মা য়া তে র নির্বাচনী কেন্দ্র কমিটির কর্মশালা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

ছাতক উপজেলা জা মা য়া তে র নির্বাচনী কেন্দ্র কমিটির কর্মশালা

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৯/২০২৫ ০৩:২৩:০৮ অপরাহ্ন

ছাতক উপজেলা জা মা য়া তে র নির্বাচনী কেন্দ্র কমিটির কর্মশালা

ছবি:নিজস্ব


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট মহানগর মজলিসে শূরা সদস্য, আব্দুস সালাম আল মাদানী সাহেব বলেছেন,দেশের মানুষ নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে। তারা চায় নির্বাচনের মাধ্যমে দেশে সৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠা করে দেশকে এগিয়ে নিতে জামায়াতে ইসলামী সে নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কাজ করছে।

তিনি আজ বেলা  ৯ টায় ছাতক উপজেলা  জামায়াতের কার্যালয়ে,  বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা কতৃক  আয়োজিত কেন্দ্র আহবায়ক ও সদস্য সচিবদের নিয়ে আয়োজিত  কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।ছাতক উপজেলা  আমির  উপাধ্যক্ষ আকবর আলী'র   সভাপতিত্বে এবং সেক্রেটারী   হাফেজ জাকির হোসেন  সাহেবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে  ছিলেন সুনামগঞ্জ  জামায়াতের নায়েবে  আমীর মাওলানা মুমতাজুল হাসান আবেদ প্রধান বক্তা ছিলেন জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী- জনাব, আব্দুস সালাম আল মাদানী, বিশেষ অতিথি ছিলেন- সুনামগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য-  এডভোকেট রেজাউল করিম তালুকদার, বিশেষ অতিথি ছিলেন সিলেট জালালাবাদ থানা নায়েবে আমির- সিরাজুল ইসলাম,  উপস্থিত ছিলেন জামায়াতের  উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মনসুর আহমেদ ও উপজেলা জালালাবাদ থানা সহকারী সেক্রেটারী- উবাইদুল হক শাহিন,

উপজেলা সহকারী সেক্রেটারী- আব্দুল আওয়াল ও আবু মুসা রাসেল, শ্রমিক কল্যান উপজেলা সেক্রেটারী- এটিএম আব্দুল তাহিদ,উপজেলা কর্মপরিষদ সদস্য- নাছির উদ্দীন, ও  প্রমূখ দারসুল কোরআন পেশ করেন- মাওলানা মজিবুর রহমান। এই সময় আব্দুস সালাম আল মাদানী সাহেব  বলেন, তারা ন্যায় ও ইনসাফের প্রতিক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতকে নির্বাচিত করে সংসদে পাঠাবে ইনশাআল্লাহ।  তিনি আরও বলেন জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে অমুসলিম দের অধিকার সুনিশ্চিত করা হবে।এবং অমুসলিমরা জামায়াতের কাছেই নিরাপদ।  তিনি কেন্দ্র প্রতিনিধিদেরকে ঘরে ঘরে দাঁড়িপাল্লার দাওয়াত ও আব্দুস সালাম আল মাদানী  সাহেবের সালাম পৌছে দিতে অনুরোধ জানান।কর্মশালায় অর্ধ সহস্রাধিক  প্রতিনিধি অংশ গ্রহণ করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু