তাহিরপুরে দুর্যোগ ব্যাবস্থাপনা দলের সদস্যদের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ AM

তাহিরপুরে দুর্যোগ ব্যাবস্থাপনা দলের সদস্যদের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৯/২০২৫ ০৭:০৬:৫৬ PM

তাহিরপুরে দুর্যোগ ব্যাবস্থাপনা দলের সদস্যদের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সংগৃহিত


সুনামগন্জের তাহিরপুরে এডিএইচ-জার্মানির আথিক এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায় ঢাকা আহ্ছানিয়া মিশন হাওর অঞ্চলের প্রাকৃতিক দূযোর্গ সহনশীলতা (হারপি) প্রকল্পের আওতায় তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের হাজি ইউনুছ আলী উচ্চ বিদ্যালয়ে যুব নেতৃত্বাধীন দূযোর্গ ব্যবস্থাপনা দলের সদস্যদের এক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

বোধবার দুপুরে হাজী ইউনুস আলী উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণে গুরুত্বপুর্ন আলোচনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাহিরপুর এর প্রসেনজিত বিশ্বাস, প্রশিক্ষণ সঞ্চালক হিসেবে ছিলেন তাসলিমা আক্তার, ক্যাপাসিটি বিল্ডিং অফিসার(সিবিও), ঢাকা আহ্ছানিয়া মিশন। এছাড়াও ঢাকা আহ্ছানিয়া মিশন এর প্রজেক্ট অফিসার মোঃ আলমগীর হোসেন,  প্রজেক্ট ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন বিশ্বাস প্রমূখ 

বক্তারা  বলেন, যুব নেতৃত্বাধিন প্রশিক্ষণের উদ্দেশ্য হলো-দূযোর্গ ব্যবস্থাপনায় যুব নেতৃত্বকে উৎসাহিত করা, বাংলাদেশের দূর্গম এলাকায় যুবদের একত্রিত করা, দূযোর্গ ব্যবস্থাপনায় যুবদের সক্ষমতা বৃদ্ধি,  দুর্যোগের ঝুকিতে থাকা সবচেয়ে ঝুকিপুর্ণ পরিবারগুলি উপর নজরদারীর জন্য মোবাইল সফটওয়্যার ব্যবহার এবং ডিজিটাল তথ্য আপডেট করা, দুর্যোগের সময় সরকারের সাথে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে ঝুকিপুর্ণ এলাকা এবং পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে গুরুত্বপুর্ণ ভ’মিকা পালন করা, স্থানিয় সরকার এবং সংশ্লিষ্টদের সাথে সমন্বয় সাধন করে কমিউনিটি ভিত্তিক দুর্যোগ ঝুকি মোকাবেলার পদক্ষেপের জন্য তাদের ভুমিকা জোরদার ও একটি স্বীকৃত কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করা। প্রশিক্ষণে Standing order on Disaster (SoD) তে উল্লেখিত দূর্যোগ ব্যবস্থাপনায় করনীয় ও দায়দ্বায়িত্ব সম্পর্কে যুবদের ধারনা দেওয়া হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা