সুনামগঞ্জে ১২টি ভা*রতীয় গরু জ*ব্দ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ AM

সুনামগঞ্জে ১২টি ভা*রতীয় গরু জ*ব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৯/২০২৫ ০১:৫৯:০৯ PM

সুনামগঞ্জে ১২টি ভা*রতীয় গরু জ*ব্দ

প্রতীকী ছবি


সুনামগঞ্জের মধ্যনগর সীমান্তে অভিযান চালিয়ে ১২টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কান্দাপাড়া এলাকা থেকে গরুগুলো জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, সকাল ৬টা ১০ মিনিটে বাংগালভিটা বিওপির সদস্যরা সীমান্ত থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের ভেতরে মালিকবিহীন অবস্থায় গরুগুলো দেখতে পান। পরে সেগুলো জব্দ করা হয়। জব্দকৃত গরুগুলোর বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।

এ বিষয়ে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। জব্দকৃত গরুগুলো শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা