চিলাউড়া মাঝপাড়া ইসলামী যুব সংঘের পক্ষ থেকে পবিত্র কোরআন শরীফ বিতরণ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ AM

চিলাউড়া মাঝপাড়া ইসলামী যুব সংঘের পক্ষ থেকে পবিত্র কোরআন শরীফ বিতরণ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৯/২০২৫ ০৮:৩৯:৫২ PM

চিলাউড়া মাঝপাড়া ইসলামী যুব সংঘের পক্ষ থেকে পবিত্র কোরআন শরীফ বিতরণ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া মাঝপাড়া ইসলামী যুব সংঘের পক্ষ থেকে পবিত্র কোরআন শরীফ বিতরণ ও নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর)  বিকেল ৫ টা  চিলাউড়া মাঝপাড়া বায়তুল মামুর জামে মসজিদে পবিত্র কোরআন শরীফ বিতরণের মধ্যদিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এসময় এলাকার বিশিষ্ট মুরুব্বীয়ান সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে যুব সংঘের অস্থায়ী কার্যালয়ে নতুন কমিটি গঠনের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সংগঠনের সভাপতি সাজন মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি তুহিন রহমানের পরিচালনায় অথিতি হিসাবে বক্তব্য দেন চিলাউড়া মাঝপাড়া বায়তুল মামুর জামে মসজিদের ইমাম মাওলানা হোসাইন আহমদ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চিলাউড়া মাঝপাড়া বায়তুল মামুর মসজিদের মোয়াজ্জিন হাফিজ আক্তার হোসেন। সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও অর্থ সম্পাদক সাইদুর রশীদ সিহাব। এসময় সংগঠনের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।পরে সর্বসম্মতিক্রমে সাজন মিয়াকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা