তাহিরপুরে তোফায়েল আহমদ খানের মতবিনিময়
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

তাহিরপুরে তোফায়েল আহমদ খানের মতবিনিময়

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৯/২০২৫ ০২:৫১:১৬ অপরাহ্ন

তাহিরপুরে তোফায়েল আহমদ খানের মতবিনিময়


সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর

উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান তাহিরপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য সফিকুল ইসলাম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমদ খান বলেন, আমরা রাজনীতিতে পজিটিভ ধারা প্রতিষ্ঠা করতে চাই। মানুষের মৌলিক অধিকার রক্ষাই আমাদের প্রথম অঙ্গীকার। যার যতটুকু অধিকার ও প্রাপ্য রয়েছে, তা নিশ্চিত করার মধ্য দিয়েই ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠতে পারে। আমরা সেই ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল থাকতে চাই। সুনামগঞ্জের-১ আসনের অবহেলিত জনগোষ্ঠীর জন্য কাজ করতে চাই। 

তিনি আরও বলেন, হাওরাঞ্চলের জনগণ দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যাতায়াত ও কর্মসংস্থানের ক্ষেত্রে অবহেলিত। আমরা এ অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সুস্পষ্ট পরিকল্পনা হাতে নিয়েছি। শিক্ষা খাত আধুনিকায়ন, স্বাস্থ্যসেবার সহজ প্রাপ্তি, সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি ও মৎস্যসম্পদের সুরক্ষা- সবই আমাদের অঙ্গীকারের অংশ।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মু. আব্দুল্লাহ ও উপজেলা কর্মপরিষদ সদস্য সালেহ আহমেদ।

তারা বলেন, জনগণের কল্যাণ ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জামায়াতে ইসলামী সবসময় অগ্রণী ভূমিকা রেখে আসছে। হাওরবাসীর আর্তনাদ শোনার মতো নেতৃত্ব এখন প্রয়োজন।

সভায় তাহিরপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু