তাহিরপুরে জব্দকৃত বালু পাচারের দায়ে চার জনের কা রা দ ণ্ড
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ PM

তাহিরপুরে জব্দকৃত বালু পাচারের দায়ে চার জনের কা রা দ ণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২/০৯/২০২৫ ০৭:১৯:৪৫ PM

তাহিরপুরে জব্দকৃত বালু পাচারের দায়ে চার জনের কা রা দ ণ্ড

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর তীরে জব্দ করা বালু কেটে পাচারের দায়ে চার জনকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু।

রবিবার রাতে উপজেলা বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর পাড়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে এই রায় দেন।

জানাগেছে,উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক জব্দকৃত বালু কর্তন ও পাচার করছে এমন সংবাদে উপজেলার যাদুকাটা নদীতে রাত ৮ টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে জব্দকৃত বালু কর্তন ও পাচারের সময় জেলার বিশ্বম্ভরপুর উপজেলা মিয়ারচর গ্রামের আব্দুল জব্বার এর ছেলে বাচ্চু মিয়া(৪০),তাহের আলীর ছেলে ইছব আলী(৩০),আবুল কাশেম এর ছেলে মাসুক মিয়া(১৯) ও জেলার জামালগঞ্জ উপজেলা উজ্জ্বলপুর গ্রামের রামগোবিন্দ দাস এর ছেলে প্রলয় দাস(৫২) জনকে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু আসামিদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ২ মাসের কারাদন্ড দিয়ে, তাদের তাহিরপুর থানা পুলিশ কাছে হস্তান্তর করা হয়।

এর সত্যাতা নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু। তিনি জানান বালু চুরি ও পরিবহনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়ম কে ছাড় দেয়া হবে না। 

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান,কারাদণ্ড প্রাপ্ত্যদের সকালে কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান