তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৯/২০২৫ ০৬:৫৬:০১ অপরাহ্ন

তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ছবি:নিজস্ব


সুনামগঞ্জের তাহিরপুর  উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

(মঙ্গলবার ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক। 

সভায় গত মাসের কার্যবিবরণী উপস্থাপনের পর তাহিরপুরের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধ, আসন্ন শারদীয় দুর্গা পুজা সুন্দর ভাবে উদযাপন,  এবং সম্প্রতি কিশোরদের মধ্যে বাড়তে থাকা অনলাইন ও মোবাইল জুয়ার প্রবণতা রোধে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্ব আরোপ করা হয়।

তাহিরপুর  থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন  বলেন ,আপনারা সবাই জানেন মাদক একটি সমাজের অভিশাপ, আমরা প্রতিনিয়ত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে থাকি এবং গ্রেফতার করে আদালতে প্রেরন করি। কিছুদিন গেলে তারা বের হয়ে আবার সেই কাজেই মনোনবিশ করে।আপনারা আইনশৃঙ্খলা বাহিনী কে তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তবেই ক্যাবল মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব। 

সভায় উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাক্ষর ক্ষমতাপ্রাপ্ত জুনাব আলী,শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রোকন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হারুন রশীদ, সাংবাদিক বাবরুল হাসান বাবলু,উপজেলা প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন,বালিজুরি ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, সাংবাদিক আব্দুল আলীম,মশিউর রহমান,তৌহিদ ইসলাম প্রমুখ।

সভা শেষে তাহিরপুর  উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু