ধোপাজান নদীতে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের দাবিতে মা ন ব ব ন্ধ ন
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ PM

ধোপাজান নদীতে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের দাবিতে মা ন ব ব ন্ধ ন

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২৪/০৯/২০২৫ ০৬:৪১:০০ PM

ধোপাজান নদীতে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের দাবিতে মা ন ব ব ন্ধ ন

ছবি:নিজস্ব


সুনামগঞ্জের ধোপাজান নদীতে সনাতন পদ্ধতিতে পরিবেশবান্ধবভাবে বালু উত্তোলনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় শহরের আলফাত স্কয়ারে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও শ্রমিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ আন্তঃউপজেলা অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক আফিন্দী। সঞ্চালনায় ছিলেন সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ।

মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি শাহ আবু নাসার, হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, ফেড সিলেটের সহ-সভাপতি আবুল হোসেন, শ্রমিক নেতা হাফিজুর রহমানসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, ধোপাজান নদীতে অস্বচ্ছ প্রক্রিয়ায় ‘লিমপিড’ নামক একটি প্রতিষ্ঠানকে বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে। তারা ড্রেজার মেশিন ব্যবহার করে পরিবেশ বিধ্বংসী পদ্ধতিতে বালু উত্তোলন করছে। এভাবে উত্তোলনের ফলে নদীর প্রকৃতি ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীর তীর ভাঙনের ঝুঁকি বাড়ছে এবং হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়ছে।

বক্তারা বলেন, নদী থেকে বালু উত্তোলনের জন্য দীর্ঘদিন ধরে প্রচলিত সনাতন পদ্ধতি পুনরায় চালু করতে হবে এবং অবিলম্বে লিমপিড কোম্পানির অবৈধ ইজারা বাতিল করতে হবে। তারা সরকারের প্রতি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান