জামালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ PM

জামালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৯/২০২৫ ০৮:২৮:০৯ PM

জামালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা

ছবি: নিজস্ব


উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা পালন উপলক্ষে উপজেলার ৫১ টি পূজামণ্ডপের সভাপতি সাধারণ-সম্পাদকদের নিয়ে জামালগঞ্জ থানায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় জামালগঞ্জ থানা প্রাঙ্গণে এসভা অনুষ্ঠিত হয়।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ  সাইফুল ইসলামের সভাপতিত্বে এস আই পঙ্কজ ঘোষের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এএসপি  সার্কেল প্রনয় রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালগঞ্জ পুজা মনিটরিং এর সেনাবাহিনীর টিম লিডার ক্যাপ্টেন ফাহিম, জামালগঞ্জ প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুমন রায়, পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি তালুকদার। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি- সাধারণ সম্পাদকবৃন্দ।  এসময় উপস্থিত ছিলেন উপজেলার ৫১ টি পূজামণ্ডপের নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান