শ্রীমঙ্গলের বিভিন্ন পূজা মন্ডপে র‍্যাব-৯ এর ফল উপহার
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ PM

শ্রীমঙ্গলের বিভিন্ন পূজা মন্ডপে র‍্যাব-৯ এর ফল উপহার

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১০/২০২৩ ০৫:১০:৫৩ AM

শ্রীমঙ্গলের বিভিন্ন পূজা মন্ডপে র‍্যাব-৯ এর ফল উপহার

ছবি : প্রতিনিধি


শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন' র‌্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. মোমিনুল হক জিডি (পি)।

মৌলভীবাজার জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের অংশ হিসেবে সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ শ্রী শ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালিবাড়ি সার্বজনীন পূজা মন্ডপ এবং উপজেলার কাকিয়াছড়া চা বাগান সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।

মন্ডপ পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং এবং সনাতনী ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন মো. মোমিনুল হক। এ সময় তিনি শুভেচ্ছা উপহার হিসেবে বিভিন্ন জাতের ফলের পশরা সাজিয়ে ঝুড়ি ভর্তি ফল তুলে দেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-৯ এর অধীনস্থ সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মাহফুজুর রহমান।

পরিদর্শন শেষে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. মোমিনুল হক জিডি (পি) সাংবাদিকদের বলেন,পূজা চলাকালীন সময়ে কেউ যেন কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য র‌্যাব-৯ এর পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। টহল জোরদার, বিভিন্ন পূজা মন্ডপে চেকপোস্ট স্থাপন এবং মন্ডপের ভিতর ও বাহিরে সাদা পোশাকে নজরদারি ইত্যাদি। 

তিনি আরো বলেন,আমাদের সাইবার মনিটরিং সেলের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ চলছে। কেউ যেন গুজব ছড়িয়ে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে আমরা নজরদারি করছি।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া সুন্দর ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন চলছে। নিরাপত্তার ক্ষেত্রে সবাই আমাদের আন্তরিকতার সাথে সহযোগিতা করছেন। তিনি বলেন আমরা আশা করছি শান্তিপূর্ণ ভাবেই এই পূজার সমাপ্তি করতে পারব। সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

JA



শীর্ষ সংবাদ:

তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী
আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ