নজির হোসেন এলাকার জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন: কামরুজ্জামান কামরুল
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ PM

নজির হোসেন এলাকার জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন: কামরুজ্জামান কামরুল

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৯/২০২৫ ১০:০২:৩১ PM

নজির হোসেন এলাকার জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন: কামরুজ্জামান কামরুল

ছবি: নিজস্ব


তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৪৩ তম খেলা অনুষ্ঠিত হয়। শনিবার খেলায় প্রতিযোগিতা করে একতা যুব সংঘ বনাম ডিএসটি স্পোর্টিং ক্লাব লাউড়েরগড়।

এ ম্যাচে প্রধান অতিথির কামরুজ্জামান কামরুল বলেন, আপনাদের ভালোবাসায় আমি বার বার হেরে যাই। আমি আপনাদের তৈরি কামরুল সারাজীবন আপনাদের হয়ে থাকতে চাই। তিনি গর্ববোধ করে হাজার হাজার ধর্শকদের উদ্দেশ্য করে বলেন, আজকে এই স্টেডিয়ামে আমার পাশে যিনি বসে আছেন তিনি আমার রাজনৈতিক গুরু যার হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেছি সাবেক সংসদ সদস্য প্রয়াত নজির হোসেন সাহেবের সহধর্মিণী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ এক আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সালমা নজির।তিনি বলেন নজির ভাই এই এলাকার মানুষের ভাগ্যউন্নয়নে কাজ করে গেছেন। আমি আপনাদের দোয়া আশির্বাদে যদি মনোনয়ন পাই ইনশাআল্লাহ এই এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।

বিশেষ অতিথির বক্তব্যে সালমা নজির বলেন, হাজারো মানুষের ভালোবাসা আজ আমাকে আবেগাপ্লুত করেছে আমার স্বামী আপনাদের এমপি প্রয়াত নজির হোসেন জীবনের শেষ মুহুর্তগুলো আপনাদের নিয়ে চিন্তা করতেন। তিনি বলতেন আমি তিনটি পোর্ট খোলেছি একদিন এই এলাকার মানুষ ব্যাবসা করে পুজিপতি হবে মানুষের কর্ম সংস্থানের ব্যাবস্থা হয়েছে।ওনার শেষ ইচ্ছে ছিল নদী কেন্দ্রীক  নৌ পোর্ট খোলা যাতে করে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যাবস্থা হয়।আমি আপনদের দোয়ায় যদি ধানের শীষের মনোনয়ন পাই তাহলে এলাকার জনগনের জন্য আমার স্বামীর রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো আপনাদের নিয়ে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা বি এনপি সদস্য চান মিয়া মাষ্টার, বাদাঘাট ইউনিয়ন বিএনপি আহ্বায়ক মন্জুর আলী, যুগ্ম আহ্বায়ক নজরুল শিকদার,উত্তর বড়দল ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনাম তালুকদার, দক্ষীন বড়দল ইউনিয়ন বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির মিয়া, বিএনপি নেতা এসকে সফিক, বিএনপি নেতা বিশিষ্ট সমাজ সেবক আবুল হোসেন,যুবদল নেতা আজিজর রহমান,উপজেলা ছাত্রদল সদস্য সচিব মুন্না ছাত্রদল নেতা রাহুল, রাব্বি, ওহি প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’