ছাতকে আ.লীগ নেতার বাড়ি থেকে রি'ভ'ল'বা'র,পাইপগা*ন উ দ্ধা র
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

ছাতকে আ.লীগ নেতার বাড়ি থেকে রি'ভ'ল'বা'র,পাইপগা*ন উ দ্ধা র

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৯/২০২৫ ১১:০১:৩৪ অপরাহ্ন

ছাতকে আ.লীগ নেতার বাড়ি থেকে রি'ভ'ল'বা'র,পাইপগা*ন উ দ্ধা র

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতকে যৌথ বাহিনীর অভিযানে দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের বাসিন্দা,দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আব্দুল খালিকের বাড়ি থেকে একটি দেশীয় রিভলবার একটি পাইপগান,২টি কার্তুজ,৭টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫  সেপ্টেম্বর) দিবাগত রাত অনুমান ৩.৩০ ঘটিকার সময় পরিত্যক্ত অবস্থায় বাড়ির একটি খড়ের ঘর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মো.আব্দুল খালিক খুরমা গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সেনাবাহিনীর টহল টিমের সাথে অস্ত্র উদ্ধারের সময় ছাতক  থানার এসআই সৈয়দ গোলাম সারোয়ার ও  সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান জানান, উদ্ধারকৃত অস্ত্র জব্দ তালিকা  মুলে  ছাতক থানা হেফাজতে রাখা হয়েছে।এ ব্যাপারে থানায় জিডি(নং ১২৩৭) করা হয়েছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু