সুনামগঞ্জে সং ঘ র্ষে আহত ব্যক্তির মৃ ত্যু
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ PM

সুনামগঞ্জে সং ঘ র্ষে আহত ব্যক্তির মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৫ ১১:৫১:২২ PM

সুনামগঞ্জে সং ঘ র্ষে আহত ব্যক্তির মৃ ত্যু

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে।

টেঁটাবিদ্ধ সাবাজ মিয়া (৫৫) রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি জাহানপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

এর আগে সংঘর্ষের চার দিন পর একই ঘটনায় টেঁটাবিদ্ধ সরলা বেগম (৪৫) মারা যান। তিনি জাহানপুর গ্রামের আলী আকবরের স্ত্রী।

জানা গেছে, গত সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে গোলাপ মিয়া ও ফিরুজ মিয়া পক্ষের দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে খেয়া নৌকা পারাপার নিয়ে ঝগড়া বাধে। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী-পুরুষ ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহত ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে সরলা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। তিনি শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে সবাজ মিয়ার মৃত্যুর খবরে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সরলা বেগমের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাবাজ মিয়ার মৃত্যুর খবর পাওয়ার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এ নিয়ে সংঘর্ষে মৃতের সংখ্যা দাঁড়াল দুই জনে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’