আজমিরীগঞ্জে পানি নেমে গেলেও শেষ রক্ষা হয়নি আমন চারার!
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৬ AM

আজমিরীগঞ্জে পানি নেমে গেলেও শেষ রক্ষা হয়নি আমন চারার!

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১০/২০২৩ ০৮:০১:৩৬ AM

আজমিরীগঞ্জে পানি নেমে গেলেও শেষ রক্ষা হয়নি আমন চারার!

জমিতে চারা পচন ধরে নষ্ট হয়েছে


হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে ভারী বৃষ্টিতে তলিয়ে যাওয়া আমন ফসলের পানি নেমে গেলেও শেষ রক্ষা হয়নি আমন চাষিদের আমন চারার। যদিও উপজেলা কৃষি অধিদপ্তর বলছে পানি নেমে যাওয়ায় ক্ষতির পরিমাণ প্রায় ৪'শত হেক্টর তবে কৃষকরা বলছেন ক্ষয়ক্ষতির পরিমাণ দ্বিগুণ হয়েছে।

উপজেলার বিভিন্ন হাওরে দেখা যায় নিচু জমিগুলোতেই ক্ষতির পরিমাণ টা বেশি হয়েছে। পানির স্থায়িত্ব ১০-১২ দিনের হওয়ায় নিচু জমিগুলোর চারায় পচন ধরে নষ্ট হয়েছে। চলতি মৌসুমে আজমিরীগঞ্জে আমনের চাষ হয়েছে ৭'হাজার ৮'শত ১০হেক্টর জমি।

সংশ্লিষ্টরা বলছেন পরিপক্ব চারার এবং পানি সহনশীল হওয়ায় আমন চাষিদের ব্যাপক কোন ক্ষতি হয়নি। বিভিন্ন এলাকার কৃষকদের সাথে আলাপ করলে তারা জানান, পানির স্থায়িত্ব দু'সপ্তাহ ছিল যার ফলে নিচু জমির চারা পুরোটাই পচে গেছে। উঁচু জমির যেগুলা ঠিকে আছে পচা আর ভালোর মিশ্রণে। আসল টাকা উঠানুই দায়।

তবে আজমিরীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈজ বলেন, সদ্য লাগানো চারা গুলোতেই ক্ষতির পরিমাণ টা বেশি হয়েছে। পরিপক্ব চারা গুলোতে তেমন একটা সমস্যা হবে না। একটি পৌরসভা ও ৫টি ইউনিয়ন ঘুরে আমরা একটা জরিপ করেছি। যার ক্ষতির পরিমাণ হয়েছে ৩শত ৮৮হেক্টর।

JA



শীর্ষ সংবাদ:

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট