ছাতকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মিলন
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ PM

ছাতকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মিলন

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৩/১০/২০২৫ ১০:২৩:০০ PM

ছাতকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মিলন

ছবি: নিজস্ব


 সুনামগঞ্জের ছাতকে সাংবাদিকদের সঙ্গে একান্ত মতবিনিময় করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জনাব কলিম উদ্দিন আহমদ মিলন। আজ শুক্রবার, ৩ অক্টোবর ছাতক পৌর শহরের নিজ বাসভবনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য প্রদান করেন—  দৈনিক যুগান্তর পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন রনি, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি রেজাউল করিম রেজা, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি প্রভাষক মোশাররফ হোসেন, দৈনিক যায়যায়দিন-এর প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনির, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি খালেদ আহমদ, দৈনিক আমার সংবাদ-এর প্রতিনিধি মোশাহিদ আলী, মোঃ আতিকুর রহমান এবং এশিয়ান টিভির সিলেট পশ্চিম প্রতিনিধি এ আর সায়েম।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক— মোঃ ফজল উদ্দিন, জামরুল ইসলাম রেজা, মোঃ তাজেদুল ইসলাম, মোহাম্মদ জে আলম ও দিলোয়ার হোসেন জয় সহ অনেকে।

সভায় কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, “রাজপথের আন্দোলনে সক্রিয় থাকার কারণে আমি ছাতকের সাংবাদিক সমাজের সহযোগিতা কামনা করছি। তৃণমূল পর্যায় থেকে আমি ব্যাপক সমর্থন পেয়েছি।”

তিনি আরও বলেন, দল থেকে ধানের শীষ প্রতীকে যাকে মনোনয়ন দিবেন আমরা ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করতে প্রস্তুত রয়েছি।  

“ছাতক ও দোয়ারাবাজার উপজেলাকে একটি মডেল অঞ্চলে রূপান্তর করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্য প্রয়োজন। এই লক্ষ্যে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী