জাউয়া সাহিত্যিক পাড়াকে মা দ ক মুক্ত এলাকা ঘোষণা, গঠন হলো ২১ সদস্যের কমিটি
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ PM

জাউয়া সাহিত্যিক পাড়াকে মা দ ক মুক্ত এলাকা ঘোষণা, গঠন হলো ২১ সদস্যের কমিটি

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১০/২০২৫ ০৪:০১:৩৩ PM

জাউয়া সাহিত্যিক পাড়াকে মা দ ক মুক্ত এলাকা ঘোষণা, গঠন হলো ২১ সদস্যের কমিটি

ছবি:নিজস্ব


ছাতক উপজেলার জাউয়া সাহিত্যিক পাড়াকে মাদকমুক্ত এলাকা হিসেবে ঘোষণা দিয়েছে স্থানীয় সচেতন যুবসমাজ। সোমবার (৬ অক্টোবর) রাত ৯টায় এক সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় গঠিত হয় ২১ সদস্যবিশিষ্ট একটি মাদকবিরোধী কমিটি।সচেতন যুব সমাজের  উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন হাজী আছলম আলী এবং সঞ্চালনায় ছিলেন মাহমুদ আলী। 

সভায় সিদ্ধান্ত গৃহীত হয়—এলাকায় কেউ মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাকে প্রতিহত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।সভায় বক্তব্য রাখেন আসক আলী, মুক্তার আলী, কমর উদ্দিন, কদ্দুস মিয়া, হাজী রুহুল আমিন, হাজী হেলাল উদ্দিন, কামাল উদ্দিন (সাধারণ সম্পাদক, ব্যবসায়ী কমিটি), শামিম আহমদ (সাংগঠনিক সম্পাদক, ব্যবসায়ী সমিতি) এবং শুয়েব আহমদ (কোষাধ্যক্ষ, ব্যবসায়ী সমিতি)।

বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। একজন মাদকসেবী বা কারবারির কারণে একটি পরিবার, এমনকি গোটা সমাজ ক্ষতিগ্রস্ত হতে পারে। এই অভিশাপ থেকে তরুণ সমাজকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তারা আরও বলেন,“তরুণদের খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে—তবেই গড়ে উঠবে মাদকমুক্ত প্রজন্ম।”সভা শেষে আনুষ্ঠানিকভাবে জাউয়া সাহিত্যিক পাড়াকে "মাদকমুক্ত এলাকা" হিসেবে ঘোষণা করা হয়। একই সঙ্গে ঘোষণা দেওয়া হয়, এলাকাবাসীর মাঝে মাদকবিরোধী সচেতনতা ছড়াতে নিয়মিত প্রচার, সভা ও সামাজিক কার্যক্রম চলমান থাকবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী